এক সময় সংগীত তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ের আয়োজন হিসেবে বিবেচিত হতো রেসিডেন্সি শো। এখন সেই ধারণা বদলে গেছে। শিল্পীদের জন্য খরচ ও পরিশ্রম করানোর পাশাপাশি এই আয়োজন হয়ে উঠেছে ভক্তদের জন্য বিশেষ অভিজ্ঞতা। হ্যারি স্টাইলস, লেডি গাগা কিংবা আন্তর্জাতিক সংগীত শিল্পী এড অন মতো বিশ্ব তারকারা বেছে নিচ্ছে এই আয়োজন। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে এই কনসার্ট।
হ্যারি স্টাইল, কানাডিয়ান পপ সংগীতশিল্পী সেলিন ডিওন, এড অন কিংবা লেডি গাগা বিশ্ব সংগীতের জনপ্রিয় তারকাদের কনসার্ট আয়োজনে ঘরনায় আসছে পরিবর্তন। এক শহরের নিদিষ্ট ভ্যানুতে টানা একাধিক কনসার্ট করছেন তারা। সংগীত জগতের এই আয়োজন পরিচিতি রেসিডেন্সি শো নামে। এক সময় ক্যারিয়ারের শেষ পর্যায়ে শিল্পীদের আয়োজন হিসেবে পরিচিত থাকলেও এখন তরুণ তারকাদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতি।
নিউইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ক্রিশ্চিয়ান কনসার্টের আয়োজন করেছেন হ্যারি স্টাইল। ২০২২ সালেও এই ভ্যানুতে টানা ১৫টি কনসার্ট করেছিলেন তিনি। ২০২৪ সালে জার্মানির মিউনিখে ১০টি কনসার্ট করে ছিলেন এড অন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাসে কেটি পেরি, লেডি গাগা ও কানাডীয় গায়িকা সেলিন ডিওন মতো তরকারা কনসার্ট করেছিলেন। শিল্পীদের জন্য এ আয়োজনের সব চেয়ে সুবিধা বার বার এক শহর থেকে অন্য শহরে যেতে হয় না। ফলে মঞ্চ, যন্ত্রপাতি ও কর্মীদের যাতায়াতের খরচ কমে যায়। এক সঙ্গে দীর্ঘ সফরের চাপ কমে যাওয়া পরিবারকে সময় দেওয়ার সুযোগ পান শিল্পীরা। নিদিষ্ট একটি ভ্যানুতে বড় ও প্রযুক্তি নির্ভর মঞ্চ তৈরিও সুযোগ থাকে। খবর হলিউড রির্পোট/গ্লোবাল নিউজ।
রেসিডেন্সি শো শুধু সংগীতের আয়োজন না স্থানীয় অর্থনীতির জন্য বড় সুযোগ। জনপ্রিয় তারকাদের কনসার্ট দেখতে বিভিন্ন শহর ও দেশ থেকে ভক্তরা আসেন। এতে করে রেস্তোরা, হোটেল ও পর্যটন ব্যবসায় বাড়তি আয় হয়। তবে এই আয়োজন নিয়ে প্রশ্ন রয়েছে। ভক্তদের অনেকেই অন্য শহরে যেতে হয়। ফরে টিকিটের পাশাপাশি যাতায়াত ও থাকার খরচও বেড়ে যায়।
হ্যারি স্টাইলের কনসার্টে এবার ভক্তদের খরচ পড়ে ১০০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত। লাস ভেগাস রেসিডেন্সি শোর মাধ্যমে সেলিন ডিওন আয় করেছিলেন ৬৮ কোটি ১৫ লাখ ডলার। সবমিলে তারকাদের আয়, দর্শকদের অভিজ্ঞা ও স্থানীয় অর্থনীতি প্রভাব এই তিন দিক থেকে সংগীত জগতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই রেসিডেন্সি শো।
১৯৫৫ সালে বিখ্যাত মার্কিন পিয়ানোবাদক এবং শোম্যান লিবারাসি লাস ভেগাসের ‘রিভিয়েরা হোটেল অ্যান্ড ক্যাসিনো’ এর উদ্বোধনী পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন, যা লাস ভেগাস স্ট্রিপের প্রথম অফিশিয়াল ‘হেডলাইনিং রেসিডেন্সি’কনসার্ট হিসেবে পরিচিত পায়। বেশ কয়েক বছর ধরে বিশ্বখ্যাত সংগীত শিল্পীদের এই পদ্ধতি ফিরে এসেছে।