ব্ল্যাকমেইলের অভিযোগ তুললেন কণ্ঠশিল্পী মেজবা শরীফ

ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী, আইনজীবী ও অভিনেতা মেজবা শরীফ। তিনি জানান, কয়েক বছর থেকেই একটি চক্র তার বিরুদ্ধে একাধিক ফেসবুক আইডি থেকে আপত্তিকর এডিটিং ছবি ও নানা এডিটিং আপত্তিকর ভিডিও পোস্ট করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। এ ব্যাপারে ১/০৭/ ২০২৪ ইং তারিখে শাহবাগ থানায় একটি জিডিও করেছিলেন তিনি। জিডি নং-৬৯। জিডি করার পর কয়েকমাস চুপ থাকলেও বর্তমানে আবারও তাকে বিভিন্নভাবে পুরনো সব এডিটিং আপত্তিকর ছবি/ ভিডিও পোস্ট নিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে তাকে। 

বিষয়টি নিয়ে মেজবা শরীফ বলেন, ঘটনাটি অনেক আগের। একটি চক্র আমাকে হয়রানি করে আসছিল, এ ব্যাপারে আমি শাহবাগ থাানায় একটি জিডিও করেছিলাম। এখন আবারও আমার সঙ্গে এমনটা করে বেড়াচ্ছেন। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব অচিরেই। 

 উল্লেখ্য মেজবা শরীফ একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, অভিনেতা ও একজন কণ্ঠশিল্পী। তার গাওয়া বাজারে অসংখ্য গান রয়েছে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে গীতিকার কবীর বকুলের কথায় ‘নিশ্বাসে বিশ্বাসে’র সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা,  ‘লাগছে দিলে চোট (সহশিল্পী ন্যান্সি), ‘এই পৃথিবী’ ও ‘আমি তোমার মন’ (সহশিল্পী বৃষ্টি। এছাড়াও ‘ঝরছে বৃষ্টি’ এবং ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’, ‘প্রিয়া’, ‘ভালোবাসি’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘একটু শোন’ ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’ ‘ইশারা’ ইত্যাদি।