জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে চলছে সিইসির বৈঠক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাড়ে ৩টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল  ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত হয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত আছেন।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে ড. হামিদুর রহমান আযাদ বলেন, এটি একটি শিডিউল সাক্ষাৎ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের অবস্থান ও প্রস্তাব তুলে ধরা হবে। তিনি আরও জানান, বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত