সেই বৃদ্ধকে শৌচাগার করে দিলেন ইউএনও

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় বৃদ্ধ আবুল কাশেমের পরিবারের জন্য স্বাস্ব্যসম্মত একটি শৌচাগার নির্মাণ করে দিয়েছেন ইউএনও সানজিদা রহমান। গতকাল শৌচাগারটি আবুল কাশেমের পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এর আগে গত ১ অক্টোবর দেশ রূপান্তরে ‘কাপড় টানিয়ে শৌচাগার, পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ইউএনওর।