ঝালকাঠির নলছিটিতে বাস, অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ আনোয়ার আকন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনোয়র আকন ঢাকার র্যাব-৪ এ কর্মরত ছিলেন।
এছাড়াও দুপুর ১২টার দিকে ঝালকাঠি সদরের প্রতাপ এলাকায় প্রতাপ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে খান পরিবহনের একটি বাস কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্য ছেড়ে আসে। বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা সিএনজি ও অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী র্যাব সদস্য আনোয়ার আকন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুরুত্বতর আহত দুইজনকে স্থানীয়রা বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়।
নিহত আনোয়ার আকন নলছিটি উপজেলার দুধারিয়া এলাকায়। তিনি একই এলাকার আ. খালেক আকনের ছেলে। দূর্ঘটনার পরে বরিশাল কুয়াকাটা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলশ পরিস্থিতি স্বাভাবিক করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, নিহতের লাশ থানায় রয়েয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।