অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৪ বাংলাদেশি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে, একজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই  সাতক্ষীরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা সীমান্তে টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। 

মহেশপুর মহেশপুর ৫৮  বিজিবির  সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।