দৌলতপুরে ৩১ দফার প্রচারণায় হাজারও নেতাকর্মীর ঢল

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী দলের (বিএনপির) নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরের ৩১ দফার প্রচারণা ও পথ সভায় হাজারও নেতাকর্মী ঢল নামে। 

শনিবার (০৮ নভেম্বর) রাতে ঘিওর উপজেলার নারচী বাজার সংলগ্ন মাঠে লিফলেট বিতরণ ও বিশাল প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।  

প্রচারনা সভায় এস এ জিন্নাহ কবির বলেন, স্বাধীনতার পর তিনটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। স্বৈরাচার শেখ মুজিব, স্বৈরাচার এরশাদ,বিশ্ব বেহায়া ফ্যাসিস্ট নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত  ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নেওয়ার পায়তারা করছে। সাধারণ ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নাওজুবিল্লাহ। দেখেন জামায়াত কত বড় মিথ্যাবাদী।

বিএনপির এ নেতা বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের রক্ত ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫৬ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এ দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ।

প্রচারণা সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক  ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য  ও দৌলতপুর উপজেলার  বিএনপির সহ-সভাপতি মো.লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো.মাসুদুর রহমান মাসুদ,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামন মানিক।