দশম গ্রেডে বেতনসহ তিন দাবি বাস্তবায়নে ঢাকার শাহবাগে আন্দোলনে অংশ নেওয়া ঈশ্বরগঞ্জের পাঁচ শিক্ষক পুলিশের হামলায় আহত হয়েছেন।
আহতরা হলেন ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন, কর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ শরিফ, বিলরাউল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও বড়ডাংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহবুব আলম।
এদিকে সারা দেশের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৯ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন,'শিক্ষকরা কর্মবিরতি পালন না করতে সেন্ট্রাল থেকে আমাদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।