নতুন বেশে দৃষ্টি কাড়ছেন বুবলী

নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়ে আসছেন ঢালিউডের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নেন তিনি। এরই ধারাবাহিকতায় ফেসবুকে ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা, যা দ্রুতই নজর কাড়ছে সবার। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রানির বেশে লেহেঙ্গা পরে ক্যামেরাবন্দী হয়েছেন। হাতে আলতা, মিষ্টি হাসিতে নেটিজেনদের নজর কেড়েছেন। ছবি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো।’ 

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বুবলীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘মাশাআল্লাহ আপু সবগুলো ছবি চমৎকার সুন্দর হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘একদম পুতুলের মতো লাগছে।’