নতুন অধ্যায়ে বুবলী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর নতুন খবর জানালেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। অভিনয়ের পাশাপাশি এখন থেকে নিয়মিত সিনেমা নির্মাণ করার কথা ব্যক্ত করলেন তিনি। এরইমধ্যে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

 নতুন এই অর্জনে আনন্দ প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বুবলী জানিয়েছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নির্মাণ ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রটির প্রথম পোস্টারও উন্মোচন করেন তিনি। 

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউস ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’ 

নতুন এই অর্জনকে নিজের পথচলায় আনন্দ ও অনুপ্রেরণার বলে উল্লেখ করেন বুবলী। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত