রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় ভিক্টর পরিবহণের দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটে প্রথম সংবাদ আসে। পরে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘দুটি বাসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।’