চাঁদপুর ২ আসনে এনসিপির হয়ে লড়তে চান রাসেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে সংসদ সদস্য পদে লড়তে চান তরুণ ব্যবসায়ী ফয়জুন্নুর রাসেল। জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন ও জাতীয় পেশাজীবী ঐক্যের এই সদস্য ইতিমধ্যে এনসিপি’র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ফয়জুন্নুর রাসেল নূরানী ইন্টেরিয়র ও নূরাণী রেডিও’র কর্ণধার।  

জানা যায়, ব্যবসার পাশাপাশি নিজস্ব অনলাইন গণমাধ্যমসহ দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি। করোনা মহামারির সময়ে বিশ্ব যখন স্তব্ধ , সেই কঠিন মুহুর্তে তিনি চাঁদপুর ২ আসনের দরিদ্র জনগোষ্ঠীর কাছে নিজ অর্থায়নে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণে এগিয়ে গিয়েছেন। বিভিন্ন পরিস্থিতিতে তার জনসম্পৃক্ততা ছিলো আলোচনার বিষয়বস্তু। ফয়জুন্নুর রাসেল দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হলে জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে চাঁদপুর ২ আসন থেকে ভোটের মাঠে লড়তে চান বলে জানিয়েছেন। তবে এ পর্যন্ত চাঁদপুর ২ আসন থেকে সর্বমোট ৩ জন জাতীয় নাগরিক পার্টিও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।