চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ মে) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঘোড়াধারী এলাকায় অভিযান চালিয়ে ঘোড়াধারী গ্রামর মো. নুরুল ইসলামের ছেলে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে। এছাড়াও বহরী এলাকার পরোয়ানাভুক্ত আসামি লোকমান মিয়াজীর ছেলে পারভেজ মিয়াজী, ঢাকিরগাঁও গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আল-আমিন হোসেন, চরমুকুন্দী গ্রামের কালা মিয়ার ছেলে ফরিদ সওদাগরকে(৩৮) গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে একইদিনে এএসআই মাকসুদুল হক সঙ্গীয়ফোর্স নিয়ে উপজেলার চরমুকুন্দী গ্রামের পরোয়ানাভুক্ত আসামি গণি মিয়া সওদাগরের ছেলে নুর মোহাম্মদ সওদাগর, রশিদ সওদাগরের ছেলে গণি মিয়া সওদাগরকে গ্রেপ্তার করে। একইদিন এএসআই আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে একই উপজেলার ঘোড়াধারী এলাকা হতে চরমুকুন্দী গ্রামের কোরবান আলীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল হোসেনকে(২৭) গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
এ প্রসঙ্গে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
