গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কচুরিপানার নিচ থেকে মিলন শেখ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান নয়াপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়
নিহত মিলন শেখের বাড়ি তরফ জাহান গ্রামে। তিনি ওই গ্রামের দুলা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধানক্ষেতে কাজ করতে গিয়ে এক কৃষক কচুরিপানার নিচে একটি কাপড় দেখতে পান। পরে সেই কাপড় তুলতে গিয়ে দেখতে পান মিলনের মরদেহ। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। ময়নাতদন্তের পর তার মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।