রাজপথে নামলেই আওয়ামী লীগকে ধোলাই দেওয়া হবে: রাশেদ

রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধোলাই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে এ দেশে আর মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না।

এ সময় তিনি বলেন, ভেবেছিলাম ড. ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবেন। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। ড. ইউনূস ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনও দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হয়েছে।