টাঙ্গাইলের গোপালপুরে ভুল বুঝাবুঝি থেকে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী কাজের জন্য উপজেলা নির্বাচন অফিসে যান। সেখানে নির্বাচন কর্মকর্তাসহ কর্মরতদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। উত্তেজিত লোকজন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, নির্বাচন কর্মকর্তা ও দুজন স্টাফকে মারধর করে। অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়।
এ ব্যাপারে গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, উপজেলা নির্বাচন অফিসারসহ তিনজন আহত হয়েছে। আমরা সম্প্রতি অফিসের কিছু দালাল চক্র সুবিধা করতে পারতেছিল না। এজন্য এ হামলা হতে পারে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত বলেন, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্বব্যহার করেন।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম সরকারি অফিসে ভাঙচুর করা হয়েছে। যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তাহলে লিখিত অভিযোগ দিতে পারতো।
ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
ফুটবল ম্যাচ দেখতে গিয়ে দুয়ো শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্প 