পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকলীগের আহ্বায়ক ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুমকি থানার পুলিশ তাকে গ্রেপ্তারের পর মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, আজাহার আলী মৃধাকে দুমকি থানার পুলিশ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করেন ওসি।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে বুধবার (১২ নভেম্বর) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।