উল্লাপাড়ায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে এ লাশ উদ্ধার করা হয়। 

উল্লাপাড়া থানা পুলিশ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর নাম পরিচয় পাওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।