আগামীকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ধার্য ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বুধবার সেনাসদরে এই চিঠি দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনালের অফিস থেকে সেনা সদর দপ্তরে আজকে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর)।
এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।