ঢাকা থেকে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার (১১ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।
গ্রেপ্তার দুজন হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরা।
ডিবি জানিয়েছে, সেনা কর্মকর্তা গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরেক সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।