বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়ে জানিয়েছে বিএনপি।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।