দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে দাউদকান্দিতে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, বারপাড়া, গৌরীপুর বাসস্ট্যান্ড, গৌরীপুর বাজার থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে দলটি।

দাউদকান্দির গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুরে উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম সরকারের নেতৃত্বে, দাউদকান্দি টোলপ্লাজায় যুবদল নেতা রোমান খন্দকারের নেতৃত্ব, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারপাড়ায় ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম খানের নেতৃত্বে, গৌরীপুর বাসস্ট্যান্ডে ছাত্রদল নেতা আব্দুল বাসেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে।

এছাড়া মিছিলে অংশগ্রহণ করেন, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, উপজেলা যুবদল নেতা সেলিম হাজারী, পারভেজ হোসেন মফিজ, আরিফ খন্দকার, সাইদুল ইসলাম গরীব, মাসুম আলম সরকার প্রমূখ।