রোনালদো লালকার্ড দেখলেন প্রথমবার, মেসি দেখেছেন কয়টি

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের এক খেলোয়াড়কে কনুই মেরের লালকার্ড দেখেছেন  ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলে ২০০৩ সালে অভিষেকের পর প্রথমবারের মতো রেড কার্ড পেলেন। 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করেছেন রোনালদো, পাশাপাশি ৩২টি হলুদ কার্ড পেয়েছেন। ক্লাব পর্যায়ে তাকে মোট ১২ বার লালকার্ড দেখানো হয়েছে। এই ঘটনার পর তার মোট ক্যারিয়ার রেড কার্ড সংখ্যা দাঁড়ালো ১৩।

লিওনেল মেসির কয়টি লাল কার্ড

মেসি আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত দুইবার রেড কার্ড পেয়েছেন। প্রথমটি: ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে। অভিষেক ম্যাচে মাত্র ৪৩ সেকেন্ড খেলার পর সরাসরি রেড কার্ড পান। দ্বিতীয়টি: ২০১৯ সালের কোপা আমেরিকা, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে। ম্যাচের পর মেসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

মেসি ক্লাব পর্যায়ে মোট ২টি লাল কার্ড পেয়েছেন। প্রথমটি ২০০৫ সালে লা লিগায়, বার্সেলোনা বি দলের হয়ে খেলতে গিয়ে। দ্বিতীয়টি ২০২১ সালে কোপা দেল রে ম্যাচে।