যশোর শহরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করার ঘটনায় প্রেমিক সাদিকুর রহমান (২৩) মারা গেছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকালে দিকে এই ঘটনা ঘটে।
যশোর কোতওয়ালী থানার ওনি আবুল হাসনাত ঘটনাটি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার অজ্ঞাতনামা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান যশোরের বিনোদিয়া পার্কে। সেখানে কোনো এক পর্যায়ে দু’জনই ঘাসপোড়া বিষ পান করেন।
বিষপানের পর তারা দু’জনই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কে আসা দর্শনার্থীরা বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।
যশোর কোতওয়ালী থানার ওনি আবুল হাসনাত জানান, উভয়কে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার প্রেমিকা হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।