রাজধানীর হাতিরঝিল ও পল্লবীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে ও ৭টা ২০ মিনিটে পল্লবী থানা এলাকায় ঘটে এ ঘটনা।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, মেট্রোরেলের একটি পিলারের নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেটি ককটেল নয় চকলেট পটকা, তার ওপরে স্কচটেপ মারা হয়েছে। ভীতি সৃষ্টি করার জন্য এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।