ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে সোহাগ ও সাইমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারা পরস্পরের প্রতিবেশী। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে সোহাগ আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশের একটি গলিতে সাইমনের বাসার সামনে স্থানীয়রা জড়ো হন। রাত সোয়া ১১টার দিকে সেখানে গিয়ে একটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় স্থানীয়রা সাইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ ও এসআরবির সদস্যদেরও দেখা যায়।
পরে রাত ১২টার দিকে সাইমনকে তার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।
এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
বাংলামোটরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গুলি, আহত ১