বিচারপতির বাড়িতে নিরাপত্তা জোরদার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ আসামিদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় প্রদান শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দিবেন।

এ রায়কে ঘিরে ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামে তার নিজ বাড়িতে (মজুমদার বাড়ি) নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও অপ্রীতিকর ঘটনা এটাতে বাড়িটি পাহারা দিচ্ছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর প্রথম মামলাটি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিবিধ মামলা গ্রহণ করে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার।