ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজিত ছাত্র-জনতার ফের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তেজিত ছাত্র-জনতা সেখানে প্রবেশ করতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে দুপুরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সঙ্গে ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বিকেল ৩টার দিকে ছাত্র-জনতা ফের দখলে নেয় ধানমন্ডি ৩২ নম্বর সড়ক। তখন সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সঙ্গে মুখোমুখি অবস্থান নেয় উত্তেজিত ছাত্র-জনতা। এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে আবার সংঘর্ষ শুরু হয়।
বিস্তারিত ভিডিওতে...