বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জনসম্পৃক্ততার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসংযোগ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় বারদী ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠে এ কর্মসূচি শুরু হয়। এর আগে দুপুর ৩টা থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিডিআর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আলী আজগর, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হালিম মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলী, বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, বারদী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হানিফ মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সহসভাপতি ডা. আব্দুল হালিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম, তাই দল আমাকে মূল্যায়ন করেছে। আমাকে মূল্যায়ন মানে সোনারগাঁওয়ের সাধারণ মানুষকে মূল্যায়ন করা। আগামী দিনে সকল সমস্যার সমাধানে আপনাদের পাশে থাকব। সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জের ঐক্যবদ্ধ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ আসন আমরা উপহার দিতে চাই।’