মুন্সীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ ৩ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার বিপরীতে খানবাড়ি সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে সমুদয় ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮) ও অছির উদ্দিন (৪০)।  

গ্রেপ্তারকৃত শমসের আলীর বাড়ি ঢাকার কামরাঙ্গীচর থানার হাসাননগর, রানার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ও অছিরের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বদ্দীপুর কৃষ্ণপুর গ্রামে। 

বুধবার (১৯ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম পদ্মা সেতু উত্তর থানার বিপরীতে এক্সপ্রেসওয়ের পাশে খানবাড়ি সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায়।  

এ সময় ৩ যুবককে আটক ও তাদের শরীর তল্লাসি করে সমুদয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার করা ফেনসিডিলের অনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।