সেনেগালের বিপক্ষে দুর্দান্ত খেলার দুদিন পর তিউনিসিয়ার সঙ্গে ম্রিয়মাণ পারফরম্যান্স ব্রাজিলের। মঙ্গলবার ফ্রান্সের লিলেতে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় চমৎকার এক পাসে আলি আবদির তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে হাজেম মাস্তারি গোল করে এগিয়ে নেন তিউনিসিয়াকে। বিরতির ঠিক আগে ভিএআর হ্যান্ডবলের সিদ্ধান্ত দিলে ব্রাজিল পায় পেনাল্টি। স্পটকিক থেকে এস্তেভাও সহজেই গোল করেন এটি ছিল তার পঞ্চম আন্তর্জাতিক গোল। ৭৮ মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু এবার বল হাতে নেন বদলি পাকেতা, আর সেখানেই ঘটে বিপত্তি তার শট উড়াল দিয়ে বেরিয়ে যায় বার ছাড়িয়ে।