সাকিব আল হাসানকে দুদকে তলব

শেয়ারবাজার-সংক্রান্ত মামলায় ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন-পূর্বক ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেছেন।