এলএনজি টার্মিনাল সংরক্ষণে আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৪৮ এএম

একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়মিত সংরক্ষণে থাকায় গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের সরবরাহ কমানো হয়েছিল। আজ রবিবার থেকে আবার সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছে পেট্রোবাংলা।

গতকাল এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ রাজধানী এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপে গ্রাহক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি ভাসমান টার্মিনালের একটি নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করায় গ্যাস সরবরাহ কমেছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন এ প্রসঙ্গে টেলিফোনে চট্টগ্রাম থেকে জানান, দুটি টার্মিনালের মধ্যে সামিট এলএনজির টার্মিনালটি নিয়মিত সংরক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এতে গ্যাসের সরবরাহ ২৪০ মিলিয়ন ঘনফুটের মতো কমেছে। তিনি বলেন, দুপুর থেকে টার্মিনালটি সরবরাহ লাইনের ফিল্টার পরিবর্তন করছে। এ কাজ শেষ করতে আট ঘণ্টা মতো সময় প্রয়োজন হবে। গ্যাসের কোনো সংকট নেই। কাল থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত