সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ উপজেলার অন্তর্গত সীমান্ত এলাকায় এক কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহলদল বিশেষ অভিযানে এ মালামাল জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহলদল কর্তৃক ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরাবগঞ্জ থানার অন্তর্গত সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়, শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ইত্যাদি এবং চকলেট, মদ, গরু ও চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা।