লালমনিরহাটের আদিতমারীর বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় ড্রেন খননকাজের সময় পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল গ্রেনেডটি দেখতে পান স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আব্দুল আজিজ। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটি নিরাপদে থানায় রাখা হয়েছে।’