নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ইসলামবাগ এলাকায় এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, সকালে ভূমিকম্পের সময় কুলসুম বেগম নবজাতককে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমসহ ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। হঠাৎ সড়কের পাশের একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে দ্রুত একটি স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।