এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প। 

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে আন্দমান সাগরে এই ভূকম্পনটি ঘটে। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও কম্পনটি অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ভূমিকম্পটিতে কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জন প্রাণ হারান। এর পরদিন শনিবার দেশে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে শুক্রবারের প্রধান ভূকম্পনের পরবর্তী কম্পন হিসেবে বিবেচিত।