১৭ ডিসেম্বরের শাকসু নির্বাচন বাতিল, নতুন তারিখ ২০ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাকসু নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত ১৭ ডিসেম্বরের নির্বাচন তারিখ বাতিল করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত বৈঠকে শাকসু নির্বাচন বিষয়ে সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠনের নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে শাকসু নির্বাচন আগামী ২০ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’