২০১৯ এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে (ইমার্জিং এশিয়া কাপ) পাকিস্তানের কাছেই হেরেছিল বাংলাদেশ। সেবার টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দল অংশ নিয়েছিল। এবার খেলছে দুই দেশের 'এ' দল। আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ জিতবে শিরোপা নাকি পাকিস্তান শাহিনস হাসবে।
ফাইনালের আগে দুই দলের দুই খেলোয়াড়ের উপর থাকছে নজর। পাকিস্তানর মাজ সাদাকত টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের টুর্নামেন্টে ৪ ম্যাচে ২৩৫ রান করেছেন, গড় ২৩৫। আউট হয়েছেন শুধু সেমিফাইনালে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি ছক্কাও সাদাকাতেরই। আর ৫ রান করতে পারলে হবেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সাদাকতকে থামাতে বাংলাদেশ তাকিয়ে থাকতে পারে পেসার রিপন মণ্ডলের দিকে। ভারত 'এ' দলের বিপক্ষে সেমিফাইনালে সুপার ওভারে টানা দুই বলে দুই উইকেট নেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮ উইকেট নিয়েছেন, যা সর্বোচ্চ।
বাংলাদেশ 'এ' দলের ওপেনার হাবিবুরও দারুণ করছেন। ৪ ম্যাচে ২০২ রান, টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।