একটা সময় ছিল, বাংলাদেশ দল ক্রিকেটে শুধু হেরেই চলত। কখনো কোনো ম্যাচে শক্ত প্রতিরোধ গড়ে তুললে কিংবা কাছাকাছি গিয়ে হারলে সেটাকে ‘লড়াই করে হার’ বলা হতো। প্রতিপক্ষ অধিনায়কেরা বাংলাদেশের ওই ‘উন্নতি’র প্রশংসা করতেন। এবার মিরপুর টেস্ট আয়ারল্যান্ডকে ১৭ রানে গুঁড়িয়ে দিয়ে অতিথিদের লড়াইয়ের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগের দিনই ৬ উইকেট পড়ে গিয়েছিল আয়ারল্যান্ডের। আজ রবিবার চতুর্থ দিনে আইরিশরা ঘণ্টাখানেক টিকতে পারবে কিনা- তা নিয়েই অনেকের সন্দেহ ছিল। কিন্তু সেই আইরিশরা মাটি কামড়ে পড়ে থাকে। দ্বিতীয় সেশনে অবশেষে জয়ের দেখা পায় বাংলাদেশ। হাসান মুরাদ পরপর দুই বলে আইরিশদের শেষ দুই উইকেট তুলে নেন। এর মাধ্যমে আইরিশদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
জয়ের জন্য আইরিশদের টার্গেট ছিল ৫০৯ রানের। জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হলো নবীন এই টেস্ট খেলুড়ে দলটিকে। তবু বাংলাদেশকে সহজে ছাড় দেননি কার্টিস ক্যাম্ফাররা। বিশাল টার্গেটের চাপে ভেঙে পড়েনি। পঞ্চম দিনেও দেখিয়েছে অসাধারণ ব্যাটিং। তাই ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, ‘আমি আয়ারল্যান্ড দলকে অভিনন্দন জানাতে চাই, বিশেষ করে এমন কন্ডিশনে এত ভালো ব্যাটিং করার জন্য।’
সতীর্থ এবং দর্শকদেরকও কৃতজ্ঞতা জানান শান্ত, ‘মুরাদ ও তাইজুল যেভাবে বোলিং করেছে, তা সত্যিই প্রশংসনীয়। দলের জন্য সবাই যেভাবে অবদান রেখেছে, আমি তাতে খুবই খুশি। এই সিরিজের আগে আমাদের লক্ষ্য ছিল দীর্ঘ ইনিংস খেলা— আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি এবং আশা করি এমন পারফরম্যান্স আমরা ধরে রাখতে পারব। আমরা সবসময়ই টেস্ট ক্রিকেট খেলতে চাই, এবং আশা করি সামনে আরও টেস্ট খেলার সুযোগ পাব। দর্শকেরা সবসময় আমাদের সমর্থন করেন, আমরা হারলেও তারা মাঠে আসেন। আমরা চাই তারা সবসময় আমাদের পাশে থাকুক।’
বর্ষাপাড়ায় প্রোটিয়াদের রান উৎসব; ‘ভুলভাল’ নেতৃত্ব দিয়ে বিপাকে পান্ত
তাইজুলকে দুর্ভাগা বললেন আশরাফুল
২৫০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশির ঝুলিতে ৪০০ উইকেট দেখতে চান সাকিব