গাজীপুরের কালিয়াকৈরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় মো. ইউসুফ আলী সিরাজী নামে এক মাওলানাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত মাওলানা মো. ইউসুফ আলী সিরাজী (৩৫) সিরাজগঞ্জের চৌহালীর আগ শিমুলিয়া ছোল এলাকার মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে। তিনি কালিয়াকৈরের দক্ষিণ কালামপুর এলাকায় একটি মাদরাসা ।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, অনেকদিন আগে ওই ছাত্রীর মা চুয়াডাঙ্গা থেকে কালিয়াকৈ বাসা ভাড়া নিয়ে স্থানীয় পোশাক কারখানায় কাজ নেন। সে সুবাধে ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে লেখাপড়া করেন। গত কয়েকদিন আগে বড় মেয়ে তার সন্তান নিয়ে তাদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। কিন্তু প্রতিদিনের মতো শনিবার সকালে দুই মেয়ে ও নাতিনকে ভাড়া বাসায় রেখে কর্মস্থলে যান তার মা। সকাল সাড়ে ১০টার দিকে তার বড় মেয়ে ও নাতনী ঘরের ভেতর ও ছোট মেয়ে বাসার বারান্দায় দাঁড়িয়ে ছিল। এসময় বারান্দায় ওই ছাত্রীকে একা দেখে মাওলানা ইউসুফ তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। ওই স্কুলছাত্রী তার সঙ্গে যাওয়ার পর পর কোনো কিছু বুঝে উঠার আগেই দরজা বন্ধ করে দেন মাওলানা ইউসুফ এবং তাকে ধর্ষণ করেন। এসময় ওই ছাত্রী তার বড় বোনকে বিষয়টি জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই মাওলানাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনার পরদিন রবিবার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা হলে আসামি মাওলানা ইউসুফকে গ্রেপ্তার করে কারগারে পাঠানো হয়েছে। এছাড়াও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।