ইথিওপিয়ায় বারো হাজার বছরের পুরোনো আগ্নেয়গিরি বিস্ফোরণ

ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় ১২,০০০ বছর পর প্রথমবারের মতো আগ্নেয়গিরি হাইলি গুব্বি বিষ্ফোরিত হয়েছে। আগ্নেয়গিরি থেকে উদ্ভূত ছাইয়ুক্ত ধোঁয়ার কুণ্ড আকাশে প্রায় ১৪ কিলোমিটার উঁচুতে পৌঁছে এবং লোহিত সাগরের উপর দিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ছড়িয়ে পড়ে।  

আদ্দিস আবাবা থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পূর্বে, এরিত্রিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত হাইলি গুব্বি আগ্নেয়গিরি রবিবার (২৩ নভেম্বর) কয়েক ঘন্টা ধরে বিষ্ফোরিত হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কোনো প্রাণহানি ঘটেনি, তবে ছাই দিয়ে গ্রামগুলো আচ্ছাদিত হয়েছে যা গবাদি পশু ও স্থানীয়দের জীবিকার জন্য হুমকি সৃষ্টি করছে। 

প্রায় ৫০০ মিটার উঁচু এই আগ্নেয়গিরিটি ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় রিফট উপত্যকায় অবস্থিত। হোলোসিন যুগে এর কোনো রেকর্ডকৃত বিষ্ফোরনের ইতিহাস নেই। ধোঁয়া ও ছাই ভারতের কিছু অংশ এবং উত্তর-পাকিস্তানেও ছড়িয়েছে। নিকটস্থ বাসিন্দারা বিষ্ফোরনের সময় শক্তিশালী বিস্ফোরণ ও ধাক্কার শব্দ শুনেছেন।