দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় মার্কিন ড্রোন বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে একটি মার্কিন বিমানবাহিনী এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হয়েছে।   সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৪:৩৫টার দিকে নিয়মিত মিশনের সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে এয়ার ফোর্সের ৮ম ফাইটার উইং। কুন্সান এয়ার বেসে ৪৩১তম এক্সপেডিশনারি রিকনেসেন্স স্কোয়াড্রনের অধীনে থাকা এই মানববিহীন ড্রোনটিতে কোনো হতাহতের খবর বা সম্পত্তির ক্ষতি হয়নি। 

এমকিউ-৯ রিপার একটি দীর্ঘ-পরিসরের একক-ইঞ্জিন ড্রোন, যা নজরদারি, গোয়েন্দা সংগ্রহ এবং সামরিক অভিযান চালাতে সক্ষম। এটি উত্তর কোরিয়া, পূর্ব চীন সাগর এবং তাইওয়ান পর্যন্ত অপারেশন চালাতে পারে এবং বায়ুচালিত রিফুয়েলিংয়ের মাধ্যমে দীর্ঘ সময় উড়তে সক্ষম।পশ্চিমী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার প্রেক্ষিতে কুন্সানের ড্রোন স্কোয়াড্রনটি সেপ্টেম্বর মাসে সক্রিয় করা হয়েছিল।

এমকিউ-৯ রিপার কৌশলগত গোয়েন্দা এবং অপারেশনাল সুবিধা দেয়, তবে মানব চালিত বিমানগুলির তুলনায় এর দুর্ঘটনার হার কিছুটা বেশি। ২০২২ সালে কংগ্রেসিয়াল রিসার্চ সার্ভিসের রিপোর্টে দেখা গেছে, এমকিউ-৯ ড্রোনগুলিতে বড় ধরনের দুর্ঘটনার হার ১৫% বেশি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।