বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ২৫ নভেম্বর (মঙ্গলবার) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি এবং দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
ধোবাউড়া বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ নজরুল ইসলাম দুলাল।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক যুবদল নেতা কবিরুল ইসলাম, নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।