মানিকগঞ্জের সাটুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের সাটুরিয়া উপজেলায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা চত্তরে আনুষ্ঠানিকভাবে টিন ও চেক বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন খলিলুর রহমান মুল্যার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, জামায়াতের আমীর আবু সাইদ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফসসহ বিভিন্ন দপ্তর প্রধানরা।
সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, সাটুরিয়ার বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২ জন পরিবারের মাঝে ১১২ ভাটন ঢেউ টিন এবং গৃহমঞ্জুরী বাবদ ৩ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।