টেকনাফে ২ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে দুই আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। গ্রেপ্তার যুবক টেকনাফের গোদার বিল এলাকার মকবুল আহম্মেদের ছেলে নুর আহম্মদ।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) শেষ রাতে ইমাম হোসেনের বসতঘর থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিকদল ইমাম হোসেনের বসতঘর চারদিকে ঘিরে ফেলে। পরবর্তীতে বাড়িতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি পাইপগান ও একটি ওয়ান সুটারগানসহ তাকে গ্রেপ্তার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ইমাম হোসেনসহ চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যান।

আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করে উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক আশিকুর রহমান