বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক জিয়া যেন নিরাপদে দেশে আসতে পারেন এজন্য তার নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। তার অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা ফেনীবাসী মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং দেশের মানুষের মাঝে ফিরে আসেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে সোনাগাজী উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন ও মুসল্লিরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
শনিবার বাদ জোহর শহরের সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির আয়োজনে এ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকলেই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন।
এদিকে ফেনীর সোনাগাজীতে পূর্ব নির্ধারিত ফেনী-০৩, আসনের ধানের শীষের প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সকল কর্মসূচি স্থগিত করেন। দোয়া ও মোনাজাত শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আব্দুল আউয়াল মিন্টু ঢাকায় ফিরে যান।
উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু জানান, শনিবার পূর্ব নির্ধারিত ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সমর্থনে তার উপস্থিতিতে প্রচারণার কর্মসূচি থাকলেও দলের চেয়ারপার্সনের অবস্থা বিবেচনায়, তাৎক্ষণিক মিন্টু ভাইয়ের পরামর্শে আজকের সকল ধরনের দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা করে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভুঞা জানান, দেশমাতার অবস্থা বিবেচনায় মিন্টু ভাই নির্বাচনী সব ধরনের প্রচারণা স্থগিত করে সোনাগাজী পৌর শহরের বড় মসজিদে দোয়ার আয়োজন করতে বলেছেন।
মিলাদ ও দোয়ার আয়োজন শেষে তিনি ঢাকায় ফিরে গেছেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাসির উদ্দিন।