চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে জয় পায় আয়ারল্যান্ড। ফলে সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৭১ রান।
টস জিতে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ৬ উইকেটে তোলে ১৭০ রান। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার।
প্রথম ম্যাচের মতো এদিনও উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ৫৭ রানের জুটি ভাঙে পল স্টার্লিং (২৯) আউট হলে। পাওয়ার প্লেতে আইরিশরা তোলে ৭৫ রান।
নবম ওভারে দুটি উইকেট নেন শেখ মেহেদি। টিম টেক্টর (২৫ বলে ৩৮) ও হ্যারি টেক্টরকে (১১ বলে ১১) আউট করেন দলে ঢোকা এই স্পিনার। তবে লরকান টাকারের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় আয়ারল্যান্ড।
শেখ মেহেদি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।