অলিখিত ফাইনালে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

৫ বছর পর জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফরে গিয়ে একমাত্র টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টি জিতেছে সফরকারীরা। এতে আজ বুলাওয়েতে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারনী অর্থাৎ অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। 

এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। চোটের কারণে গুরুত্বপূর্ণ সদস্য নাহিদ রানাকে পাচ্ছে না সফরকারীরা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মিডিয়াম পেসের অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। এদিকে জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে টানা ব্যর্থ নুরুল হাসান সোহান বাদ পড়েছেন। একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 

তবে টস ভাগ্য সহায় হয়নি তাওহিদ হৃদয়ের। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকোত, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত