খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া 

মালয়েশিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা কুয়ালালামপুরের চৌকিট এলাকার সুরাও বাইতুল মুকাররম মসজিদে আনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইকরামুল হক। 

এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ও চৌকিট শাখা বিএনপির প্রধান উপদেষ্টা সুমন চৌধুরী মিজান।